News Flash

  • Home
  • দিনের খবর
  • আলিপুরদুয়ারে নির্বাচনি প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী
Image

আলিপুরদুয়ারে নির্বাচনি প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী

আলিপুরদুয়ার, ১৫ এপ্রিল (হি. স.) : আলিপুরদুয়ারে হুডখোলা গাড়িতে নির্বাচনি প্রচারে করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী । মাঝরাস্তায় হুডখোলা গাড়ি থেকে নেমে নিজের গাড়িতে চাপেন অভিনেতা। সঙ্গে থাকা বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাও গরমে গাড়ি থেকে নেমে পড়েন। বাকি রাস্তা হেঁটে প্রচার করার পরে অসুস্থ হয়ে পড়েন মনোজও।

সোমবার দুপুরে প্রচণ্ড দাবদাহে অস্বস্তিকর আবহাওয়া ছিল আলিপুরদুয়ারের। এদিন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি থেকে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত একটি রোড শো ছিল। প্রিয় নায়ককে দেখতে রাস্তার দু’ধারে ছিল উপচে পড়া ভিড়। রোড শোয়ে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। হুডখোলা গাড়িতে মিঠুনের সঙ্গে ছিলেন মনোজও। মাধবমোড়ে আসতেই হঠাৎই অসুস্থ বোধ করায় গাড়ি থেকে নেমে পড়েন মিঠুন। এরপর নিজের বিলাসবহুল গাড়িতে চেপে তাঁর কনভয় আলিপুরদুয়ার চৌপথির দিকে রওনা হয়। এদিকে, মাধবমোড় থেকে গাড়ি থেকে নেমে পড়েছিলেন মনোজও। তিনি হেঁটে বাকি রাস্তা কর্মীদের সঙ্গে প্রচার সারেন। গন্তব্যস্থলে পৌঁছোনোর পর তিনিও অসুস্থ হয়ে পড়েন বলে খবর।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top