ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় ইউনাইটেড ফ্রেন্ডস এর। তাও ইউনাইটেড বিএসটিকে ১০০ রানের ব্যবধানে হারিয়ে। প্রিন্স রানার বিধ্বংসী বোলিং দীর্ঘদিন দলের খেলোয়াড়রা মনে রাখবেন। এই জয়ের সুবাদে ইউনাইটেড ফ্রেন্ডস সেমিফাইনালে প্রবেশ করেছে। বিজিত ইউনাইটেড বিএসটি নকআউট হয়ে গেল টুর্নামেন্ট থেকে। টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ১০০ রানে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সকাল সাড়ে আটটায় এমবিবি স্টেডিয়ামে ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিশাল ঘোষের ৪৫ রান এবং তেজস্বী জয়সোয়ালের ৪৩ রান উল্লেখযোগ্য। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড বিএসটি ৮১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রাজিত সর্বাধিক ৩৫ রান পায়। ইউনাইটেড ফ্রেন্ডস-এর প্রিন্স রানা এক রানে ৫ উইকেট তুলে নিয়ে দারুণ পারফরম্যান্স করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া অভিজিৎ সরকার পেয়েছে ২৫ রানে চারটি উইকেট। ইউনাইটেড বিএসটি-র ঔংকার তারমালে তিনটি উইকেট পেয়েছিল।

প্রিন্স রানার এক রানে পাঁচ উইকেট বিএসটি-কে হারিয়ে ফ্রেন্ডস ফাইনালে
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















