News Flash

  • Home
  • খেলা
  • প্রিন্স রানার এক রানে পাঁচ উইকেট বিএসটি-কে হারিয়ে ফ্রেন্ডস ফাইনালে
Image

প্রিন্স রানার এক রানে পাঁচ উইকেট বিএসটি-কে হারিয়ে ফ্রেন্ডস ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় ইউনাইটেড ফ্রেন্ডস এর। তাও ইউনাইটেড বিএসটিকে ১০০ রানের ব্যবধানে হারিয়ে। প্রিন্স রানার বিধ্বংসী বোলিং দীর্ঘদিন দলের খেলোয়াড়রা মনে রাখবেন। এই জয়ের সুবাদে ইউনাইটেড ফ্রেন্ডস সেমিফাইনালে প্রবেশ করেছে। বিজিত ইউনাইটেড বিএসটি নকআউট হয়ে গেল টুর্নামেন্ট থেকে।‌ টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ১০০ রানে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। ‌ সকাল সাড়ে আটটায় এমবিবি স্টেডিয়ামে ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিশাল ঘোষের ৪৫ রান এবং তেজস্বী জয়সোয়ালের ৪৩ রান উল্লেখযোগ্য। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড বিএসটি ৮১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রাজিত সর্বাধিক ৩৫ রান পায়। ইউনাইটেড ফ্রেন্ডস-এর প্রিন্স রানা এক রানে ৫ উইকেট তুলে নিয়ে দারুণ পারফরম্যান্স করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া অভিজিৎ সরকার পেয়েছে ২৫ রানে চারটি উইকেট। ‌ইউনাইটেড বিএসটি-র ঔংকার তারমালে তিনটি উইকেট পেয়েছিল।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top