News Flash

  • Home
  • খেলা
  • জেআরসি-র কার্যকরী সদস্য বিশ্বজিতের পিতৃ বিয়োগ
Image

জেআরসি-র কার্যকরী সদস্য বিশ্বজিতের পিতৃ বিয়োগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের কার্যকরী সদস্য বিশ্বজিৎ দেবনাথ এবং শুভানুধ্যায়ী মৃণাল দেবনাথ পিতৃ হারা হলেন। সোমবার বেলা সোয়া ৩ টা নাগাদ হাঁপানিয়াস্থিত নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাদের পিতা কার্তিক দেবনাথ। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘ দিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে সহ অনেক  আত্মীয় পরিজন  এবং গুণমুগ্ধদের রেখে গেছেন তিনি। পেশাগত ভাবে ফার্মাসিস্ট ছিলেন প্রয়াত কার্তিক দেবনাথ। তার বড় ছেলে  মৃণাল দেবনাথ দৈনিক সংবাদে এবং ছোট ছেলে বিশ্বজিৎ দেবনাথ ডেইলি দেশের কথায় সাংবাদিক হিসেবে কর্মরত। তাঁর মৃত্যুতে জে আর সি-র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হচ্ছে । তাঁর আত্মার চিরশান্তি কামনা করে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে ।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top