ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের কার্যকরী সদস্য বিশ্বজিৎ দেবনাথ এবং শুভানুধ্যায়ী মৃণাল দেবনাথ পিতৃ হারা হলেন। সোমবার বেলা সোয়া ৩ টা নাগাদ হাঁপানিয়াস্থিত নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাদের পিতা কার্তিক দেবনাথ। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘ দিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে সহ অনেক আত্মীয় পরিজন এবং গুণমুগ্ধদের রেখে গেছেন তিনি। পেশাগত ভাবে ফার্মাসিস্ট ছিলেন প্রয়াত কার্তিক দেবনাথ। তার বড় ছেলে মৃণাল দেবনাথ দৈনিক সংবাদে এবং ছোট ছেলে বিশ্বজিৎ দেবনাথ ডেইলি দেশের কথায় সাংবাদিক হিসেবে কর্মরত। তাঁর মৃত্যুতে জে আর সি-র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হচ্ছে । তাঁর আত্মার চিরশান্তি কামনা করে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে ।

জেআরসি-র কার্যকরী সদস্য বিশ্বজিতের পিতৃ বিয়োগ
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















