News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে উৎসাহ-উদ্দীপনায় পালিত পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রায় ১৪৩১ বরণ
Image

বাংলাদেশে উৎসাহ-উদ্দীপনায় পালিত পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রায় ১৪৩১ বরণ

ঢাকা, ১৪ এপ্রিল (হি.স.): বাংলাদেশে রবিবার চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হল বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপন। ঢাকার ঐতিহাসিক রমনা পার্কের বটমূলে সাংস্কৃতিক দল ছায়ানটের জমকালো পরিবেশনার মধ্য দিয়ে দিনটি শুরু হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’র। শোভাযাত্রায় শিশু, প্যাঙ্গোলিন, আলংকারিক হাতি, চাকা, এবং পাখির ছবি আঁকা পাঁচটি কাঠামো বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে তুলে ধরে।

‘পয়লা বৈশাখ’ উদযাপনে ধর্ম সম্প্রদায়, শ্রেণী, অঞ্চল, লিঙ্গ ও বয়স নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে। এই উপলক্ষে ঢাকায় আরও বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হচ্ছে। রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, রবীন্দ্র সরোবর-সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই উপলক্ষে জনগণকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

Releated Posts

বাংলাদেশের কারাগারে ব্যাপক শ্রেণিভিত্তিক বৈষম্যের অভিযোগ, প্রতিবেদনে উঠে এল উদ্বেগজনক চিত্র

ঢাকা, ২০ জুন (আইএএনএস): বাংলাদেশের কারাগার ব্যবস্থা ক্রমশ এক গভীর বৈষম্যমূলক কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে ধনী ও প্রভাবশালী…

ByByNews Desk Jun 20, 2026

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই লেবাননে ইজরায়েলি বিমান হামলা

বেইরুট, ২০ জুন (আইএএনএস): লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই দক্ষিণ লেবাননের সাজদ শহরের…

ByByNews Desk Jun 20, 2026

বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগে বিক্ষোভ তীব্র, দেশজুড়ে প্রতিবাদে হিন্দু সম্প্রদায়

ঢাকা, ২০ জুন (আইএএনএস): ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ…

ByByNews Desk Jun 20, 2026

ভারত-কাবুল সম্পর্ক নষ্ট করতে ডিজিটাল প্রচারযুদ্ধ শুরু আইএসকেপির, নজরদারি বাড়াল গোয়েন্দারা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক প্রচেষ্টার পর এবার ভারতের বিরুদ্ধে ডিজিটাল প্রচারযুদ্ধ…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top