News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র হামলা, হতাহত নেই
Image

মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র হামলা, হতাহত নেই

ইমফল, ১৩ এপ্রিল (হি.স.) : মণিপুরের মৈরাংপুরেলে আজ শনিবার সকালে সশস্ত্র দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনীর ওপর। তবে সৌভাগ্যবশত এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে।

এদিকে ইমফল ইস্ট সিভিল ডিফেন্স অর্গানাইজেশনস (সিডিও)-এর অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আজ সকাল প্ৰায় সাড়ে আটটা নাগাদ মৈরাংপুরেলে সিডিও নিরাপত্তা বাহিনী যখন টহল দিচ্ছিল, তখন সশস্ত্র দুর্বৃত্তরা তদের ওপর আক্রমণ করে। সিডিও-র দল এলাকায় পাঠালে তাদের প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হতে হয়। এত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে যায়।

সিডিওর অফিসার ইনচার্জ জানান, পাহাড় থেকে সশস্ত্র হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর উপর সমন্বিত আক্রমণ শুরু করেছিল। তবে তাদের আক্রমণ ব্যর্থ করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা সংঘটিত হয়নি, জানান অফিসার ইনচার্জ।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top