News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে উদ্ধার সিআরপিএফ জওয়ানের গুলিবিদ্ধ মৃতদেহ, আত্মহত্যার সন্দেহ
Image

হাইলাকান্দিতে উদ্ধার সিআরপিএফ জওয়ানের গুলিবিদ্ধ মৃতদেহ, আত্মহত্যার সন্দেহ

হাইলাকান্দি (অসম), ১৩ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তর্গত পাঁচগ্রামে উদ্ধার হয়েছে সিআরপিএফ-এর এক জওয়ানের মৃতদেহ। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের ঘটনায় তিনি আত্মহত্যার করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১০/ডি ব্যাটালিয়নের নিহত জওয়ানকে ৫৭ বছর বয়সি ভদ্রেশ্বর রায় বলে শনাক্ত করা হয়েছে। তাঁর বাড়ি নিম্ন অসমের বরপেটা জেলায় বলে জানিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার। এদিকে ঘটনার খবর পেয়ে পাঁচগ্রামে ছুটে গিয়েছেন হাইলাকান্দির পুলিশ সুপার সহ অন্য পদস্থ আধিকারিক এবং সিআরপিএফ-এর সংশ্লিষ্ট ব্যটালিয়নের শীর্ষ আধিকারিকরা। তাঁরা মৃতদেহের প্রাথমিক এনকুয়েস্ট করে রক্তাক্ত দেহ উদ্ধার করে নিকটবর্তী কালিনগর সরোজিনী প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে হাইলাকান্দির সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা, না-অন্য কোনও কিছু তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তদন্তকারী পুলিশ অফিসার জানান, ঘটনাটি হাইলাকান্দির পাঁচগ্রামে সিআরপিএফ–এর অস্থায়ী শিবিরে ঘটেছে। সেখানে অন্য জওয়ানদের সঙ্গে ভদ্রেশ্বর রায়ও ডিউটিতে ছিলেন। তিনি জানান, পাঁচ সদস্যের এক পুলিশের দল ঘটনার তদন্ত করছেন। তাঁদের প্রাথমিক তদন্ত অনুমান করা হচ্ছে, নিজের সার্ভিস রাইফেল দিয়ে ভদ্রেশ্বর রায় আত্মহত্যা করেছেন।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top