News Flash

  • Home
  • প্রধান খবর
  • “পরিবর্তন পত্র” প্রকাশ করল আরজেডি, ২৪টি আশ্বাস দিলেন তেজস্বী যাদব
Image

“পরিবর্তন পত্র” প্রকাশ করল আরজেডি, ২৪টি আশ্বাস দিলেন তেজস্বী যাদব

পাটনা, ১৩ এপ্রিল (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের জন্য “পরিবর্তন পত্র” প্রকাশ করল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। শনিবার সকালে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব এবং অন্যান্য দলীয় নেতৃত্বের উপস্থিতিতে “পরিবর্তন পত্র”” প্রকাশ করেছেন। এদিন “পরিবর্তন পত্র” প্রকাশ করে তেজস্বী যাদব বলেছেন, “আমরা আমাদের ”পরিবর্তন পত্র” প্রকাশ করেছি। আমরা ২০২৪ সালে ২৪টি প্রতিশ্রুতি নিয়ে আসছি, আমরা নিজেদের প্রতিশ্রুতি পূরণ করব। এতে বিহারের উন্নয়নের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।”

তেজস্বী যাদব আরও বলেছেন, “যদি আমাদের আইএনডিআই জোট ক্ষমতায় আসে, আমরা সমগ্র দেশে এক কোটি যুবককে সরকারি চাকরি প্রদান করব, এখন বেকারত্ব আমাদের সবচেয়ে বড় শত্রু এবং বিজেপির লোকজন এই নিয়ে কথা বলেন না, তাঁরা ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আমরা যা বলি তা করে দেখাবো।” তেজস্বীর কথায়, “১৫ আগস্ট থেকে জনতা বেকারত্ব থেকে মুক্তি পেতে শুরু করবে। আমাদের সরকার ক্ষমতায় এলে ১৫ আগস্ট থেকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। রাখিবন্ধন উপলক্ষে আমরা প্রতি বছর আমাদের দরিদ্র পরিবারের বোনদের ১ লক্ষ টাকা প্রদান করব। আমরা ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেব।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top