News Flash

  • Home
  • খেলা
  • ৪ রানে শিউলির ৭ উইকেট সেমিফাইনাল নিশ্চিত জুটমিলের
Image

৪ রানে শিউলির ৭ উইকেট সেমিফাইনাল নিশ্চিত জুটমিলের

মৌচাক-‌‌১৪

জুটমিল-‌১৫/‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ১০ উইকেটে দুর্দান্ত জয় জুট মিল কোচিং সেন্টারের। শিউলি একাই সাত উইকেট তুলে নিয়েছে মাত্র চার রানের বিনিময়ে। এই জয়ের সুবাদে সেমিফাইনাল নিশ্চিত জুটমিল কোচিং সেন্টারের। আপাতত ১ ম্যাচ বেশী খেলে ১৪ পয়েন্ট নিয়ে তরুণ সঙ্ঘর সঙ্গে শীর্ষে রয়েছে মনোজিৎ দাসের দল জুটমিল। রান রেটে আপাতত ১ নম্বরে রয়েছে জুটমিল। শেষ ম্যাচে তরুণ সঙ্ঘ খেলবে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ব্লাডমাউথের বিরুদ্ধে। ওই ম্যাচে যে দল জয় পাবে সে দলই শেষ চারে যাবে। অপর দল ছিটকে যাবে। ফলে শেষ চারে যাওয়া নিশ্চিত জুটমিলের। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের সীমিত ওভারের ক্রিকেটে। শুক্রবার মেলাঘরের শহীদ কাজল ময়দানে মৌচাককে ১০ উইকেটে পরাজিত করে রান রেট বাড়িয়ে নেয় জুটমিল। মৌচাকের গড়া মাত্র ১৪ রানের জবাবে জুটমিল ১১ বল খেলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের শিউলি চক্রবর্তী ৭ উইকেট দখল করেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শিউলির আগুন ঝরানো বোলিংয়ের সামনে মাথা তুলে দাড়াতে পারেননি কানু দাসের দলের মেয়েরা। ২২ গজে মূলত লুটিয়ে পড়েন ওই সেন্টারের মেয়েরা। দল ৯.‌৫ ওভার ব্যাট করে গুটিয়ে যায় মাত্র ১৪ রানে। দল সর্বোচ্চ ৯ রান পায় অতিইরিক্ত খাতে। দলের ৯ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। জুটমিলের পক্ষে শিউলি ৪ রানে ৭ টি এবং নিকিতা সরকার ১ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে জুটমিল ১.‌৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শিউলি চক্রবর্তী ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে এবং নিকিতা দেবনাথ ১ রানে অপরাজিত থেকে যান। ‌শিউলি পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top