News Flash

  • Home
  • খেলা
  • মনোজিতের দুর্দান্ত পারফরম্যান্সে বিএসটি হারালো ব্লাডমাউথকে, চলমানও জয়ী
Image

মনোজিতের দুর্দান্ত পারফরম্যান্সে বিএসটি হারালো ব্লাডমাউথকে, চলমানও জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দাপুটে জয় চলমান সংঘের। টিসিএ পরিচালিত টি ২০ ক্রিকেট আসরে শুক্রবার টি আই টি মাঠে ওপিসিকে ৭৬ রানের ব্যবধানে হারিয়ে দিলো চলমান সংঘ। প্রথমে ব্যাট করে চলমান সংঘ  ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২৩ রান সংগ্রহ করে। ব্যাট হাতে দলের হয়ে কৃষ্ণ কমল আচার্য ৬০, তন্ময় দাস ২১, কৃতিদীপ্ত দাস ২১ রান করে। বলে ওপিসির পক্ষে প্রনবিন্দু সাহা ৩ টি এবং দীপেন বিস্বাস ২ টি উইকেট নেয়। পাল্টা খেলতে নেমে ওপিসি দল চলমানের বোলার দের কাছে অসহায় ভাবে আত্ম সমর্পন করে বসে। ১৪ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭ রানই করতে সক্ষম হলো দল। ব্যাটে একমাত্র সফল ঋতুরাজ ঘোষ রায়। তার ব্যাটে আসে ১৬ রান। এছাড়া আর একজন ব্যাটসম্যান ও ভরসা যোগাতে পারেনি। বিজয়ী দলের পক্ষে বল হাতে দেবত্যম ঘোষ ৪টি, কৃষ্ণধন নমঃ ২ টি এবং অঙ্কিত একটি উইকেট নিতে সক্ষম হলো। সুবাদে জয় দিয়েই আসর শেষ করলো শতদল সংঘ।  একই মাঠে বেলা একটায় অপর ম্যাচে ইউনাইটেড বিএসটি 2 উইকেটের ব্যবধানে ব্লাড মাউথকে পরাজিত করেছে। টস জিতে ব্লাডমাউথ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ১৮.৪ ওভারে ১১১ রানে ইনিংস শেষ করলে জবাবে ইউনাইটেড বিএসটি ঠিক এক বল বাকি থাকতে 8 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বিজয়ী দলের পক্ষে মনোজিৎ দাস ২৬ রানে ৪টি উইকেট দখলের পাশাপাশি দুর্দান্ত ২১ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়। এছাড়া, সমীর দেববর্মা ৩৯ রান পেয়েছিল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top