News Flash

Image

ফের সিএএ ও এনআরসি নিয়ে তোপ মমতার

কোচবিহার, ১২ এপ্রিল (হি.স.) : সিএএ নিয়ে দিনহাটা থেকেও আবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএকে তিনি ‘মাছের মাথা’ বলে উল্লেখ করেন। এনআরসিকে বলেন ‘মাছের লেজু’। ইউনিফর্ম সিভিল কোডকেও একই সুরে আক্রমণ করেছেন তিনি।

কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে নরেন্দ্র মোদীর ভাইরাল ফোনালাপে শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রী বাংলায় ইডির বাজেয়াপ্ত করা তিন হাজার কোটি টাকা বিলিয়ে দেবেন বলছেন। তা নিয়ে কটাক্ষ করে মমতা এ দিন বলেন, ‘‘উনি তিন হাজার কোটি টাকা জনগণকে ফিরিয়ে দেব বলছেন। আপনারা ভাগে কত পাবেন? ২১ টাকা। এক কেজি পেঁয়াজও হয় না। সারা দেশে বেকারের সংখ্যা বেড়েছে। কেন্দ্রের কোনও মাথা ব্যথা নেই।’’

কেন্দ্রে জোট নিয়ে শুক্রবার মমতা বলেন, ‘‘কেন্দ্রে ‘ইন্ডি’ জোট হলেও বাংলায় সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই আমাদের। বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হলে বাংলায় তৃণমূলকে ভোট দিতে হবে। অন্য কাউকে নয়।’’

১১ লক্ষ মানুষ ‘বাংলার বাড়ি’ প্রকল্পে টাকা দেওয়ার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটেই সেই ঘোষণা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। মমতা বলেন, ‘‘আপনারা চিন্তা করবেন না। আপনারা এ বছরের মধ্যে বাড়ি তৈরির টাকার অর্ধেক কিস্তি পাবেন। পরের বছর বাকিটা।’’

রেলমন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গের জন্য কী কী করেছেন, মঞ্চে দাঁড়িয়ে তার তালিকা পড়ে শোনান মমতা। পর পর বেশ কিছু ট্রেন রুটের নাম পড়েন তিনি। বলেন, ‘‘কোচবিহার স্টেশন নতুন করে করেছি। বিমানবন্দর করেছি। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, রাজবংশী ভাষা অ্যাকাডেমি সব আমি করে দিয়েছি। আমরা করব সব, আর ভোট পাবে বিজেপি, তা কখনও হয়?’’

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top