News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হলে তা হবে অবৈধ ও অসাংবিধানিক : অতিশী
Image

দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হলে তা হবে অবৈধ ও অসাংবিধানিক : অতিশী

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে দিলেন আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী। দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি প্রসঙ্গে শুক্রবার তিনি বলেছেন, “দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হলে, তা হবে অবৈধ ও অসাংবিধানিক।” এদিন সকালে এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, “আমি বিজেপিকে সতর্ক করছি, দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হলে, তা হবে বেআইনি, অসাংবিধানিক এবং দিল্লির জনাদেশের বিরুদ্ধে। দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টিকে স্পষ্ট জনাদেশ দিয়েছে।”

দিল্লির মন্ত্রী অতিশী আরও বলেছেন, “দিল্লি সরকারের আধিকারিকরা বৈঠকে যোগ দেওয়া বন্ধ করে দিয়েছেন, এই সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে পতন এবং রাষ্ট্রপতির শাসন কার্যকর করার ষড়যন্ত্র চলছে।” অতিশী অভিযোগ করেছেন, “দিল্লির জনগণের দ্বারা নির্বাচিত অরবিন্দ কেজরিওয়াল সরকারকে শেষ করার জন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। দিল্লি সরকারের অনেক বিভাগ খালি কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা আইএএস অফিসারদের নিয়োগ করা হচ্ছে না। আচরণবিধির অজুহাতে আধিকারিকদের বৈঠকে আসা বন্ধ করে দিয়েছেন। কোনও সমস্যা ছাড়াই দিল্লির নির্বাচিত সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন উপ-রাজ্যপাল। এই সব ইঙ্গিত দেয় যে কেন্দ্রের বিজেপি সরকার দিল্লিতে নির্বাচিত সরকারকে পতন করে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়।”

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top