News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশকে নিরাপদ ও সমৃদ্ধ এবং দরিদ্রদের কল্যাণে কাজ করেছেন মোদীজি : অমিত শাহ
Image

দেশকে নিরাপদ ও সমৃদ্ধ এবং দরিদ্রদের কল্যাণে কাজ করেছেন মোদীজি : অমিত শাহ

মোরাদাবাদ, ১২ এপ্রিল (হি.স.): দেশকে নিরাপদ ও সমৃদ্ধ এবং দরিদ্রদের কল্যাণে কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোর দিয়ে বললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার উত্তর প্রদেশের মোরাদাবাদে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “গত ১০ বছরে দেশের অর্থনীতিকে ১১ নম্বর থেকে ৫ নম্বরে বদলে দিয়েছেন মোদীজি। আপনারা তৃতীয়বার মোদী সরকার গঠন করুন, মোদীর গ্যারান্টি আছে, এবার আমরা ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করব।”

জনসভায় উপস্থিতি জনগণের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আপনারা মোদীজিকে দু’বার নির্বাচিত করেছেন, মোদীজি সব প্রতিশ্রুতি পূরণ করেছেন। মাঝে মাঝে রাহুল বাবা আমাদের ঠাট্টা করতেন, তিনি নিজেই সেখানে মন্দির তৈরি করবেন। কিন্তু তারিখ জানাবেন না। ২০১৯ সালে, আপনারা আবার মোদীজির সরকার গঠন করেছেন। পাঁচ বছরের মধ্যে, আদালতের সিদ্ধান্তও এসে গেল, ভূমিপুজোও হল এবং ২২ জানুয়ারি শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেল।”

অমিত শাহ জোর দিয়ে বলেছেন, “কংগ্রেসের খাড়গেজি বলেন, রাজস্থান ও উত্তর প্রদেশের মানুষের কাশ্মীরের সঙ্গে কী সম্পর্ক। আমি তাদের বলতে চাই, মোরাদাবাদের প্রতিটি শিশু কাশ্মীরের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। ৭০ বছর ধরে, কংগ্রেস ৩৭০ অনুচ্ছেদকে শিশুর মতো কোলে করে খাইয়েছে। আপনারা মোদীজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং মোদীজি ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করেছেন। এখন আমাদের তেরঙ্গা সেখানে গর্বের সাথে উড়ছে। মোদীজির নেতৃত্বে কাশ্মীর চিরতরে ভারতে যোগ দিয়েছে।”

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top