News Flash

  • Home
  • খেলা
  • আসাম রাইফেলস ও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের প্রীতি ক্রিকেট
Image

আসাম রাইফেলস ও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের প্রীতি ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আসাম রাইফেলস জওয়ানদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত। কথাটা ভাবলেই কেমন জানি দেশাত্ববোধক একটা শিহরণ জেগে ওঠে। কেননা, কথা প্রসঙ্গে কর্নেল ঐনাম আকাশ সিং যখন বললেন, সদ্য উনারা মনিপুর থেকে পেশাগত দেশসেবামূলক দায়িত্ব পালন করে আগরতলায় ১৮ আসাম রাইফেল রেজিমেন্টে এসে তেমন বিশ্রামে না গিয়ে বিনোদনমূলক প্রীতি ক্রিকেটে খেলতে মাঠে চলে আসাটাই সাংবাদিক ক্রিকেটারদের কাছে একটি বাড়তি পাওনা। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে বিনোদনমূলক প্রীতি ক্রিকেটে সামিল হয়ে মেলবন্ধনে নিজেদের ব্রতী করেছেন। ‌ জয় পরাজয় মুখ্য নয়, কর্নেল ঐনাম আকাশ সিং এর নেতৃত্বে মেজর সংকল্প চক্রবর্তী, মেজর রাহুল রানা, এমন কি ড. আরএমও ক্যাপ্টেন দেশমুখ সহ পুরো এলিট ১৮ আসাম রাইফেলস প্ল্যাটুন পরিবারের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পর্যন্ত মাঠে এনে এক আনন্দঘন পরিবেশ তৈরি করেছেন। টি-২০ আদলে সীমিত ১৫ ওভারের ম্যাচে এলিট ১৮ আসাম রাইফেলসের ভেঙ্কটেশ ভি-র সর্বাধিক ২৩ রানের ইনিংস এবং জেআরসি-র বাপন দাসের ১৪ রান সুব্রত দেবনাথের ১২ রান উল্লেখযোগ্য। বলে-ব্যাটে অধিনায়ক অভিষেক দে, মেঘধন দেব, প্রসেনজিৎ সাহা, অনির্বাণ দেব, মনোজিৎ দাস, রবীন্দ্র শর্মা, দিব্যেন্দু দে, মিল্টন ধর, তাপস দেব প্রত্যেকেই অলরাউন্ড পারফরম্যান্সের পরিচয় দিয়েছেন। আসাম রাইফেলস ক্রিকেট টিমের সুনীল কুমার রাই ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছেন। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে কর্নেল ঐনাম আকাশ সিং বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে সভাপতি সুপ্রভাত দেবনাথ এবং সম্পাদক অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top