News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ কুমারের ইস্তফা নিয়ে মুখ খুললেন অতিশী, দিল্লির প্রাক্তন মন্ত্রী অবশ্য বলছেন অন্য কথা
Image

রাজ কুমারের ইস্তফা নিয়ে মুখ খুললেন অতিশী, দিল্লির প্রাক্তন মন্ত্রী অবশ্য বলছেন অন্য কথা

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): দিল্লির মন্ত্রিত্ব থেকে রাজ কুমার আনন্দের পদত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিশী বলেছেন, “দিল্লির সবাই জানেন, অরবিন্দ কেজরিওয়ালকে একটি মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। যেহেতু তিনি বিনামূল্যে বিদ্যুৎ, জল, ভাল শিক্ষা এবং মহল্লা ক্লিনিক দেন। দিল্লির মানুষ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতারে ক্ষুব্ধ…রাজ কুমার আনন্দ কেন পদত্যাগ করেছেন তা সবাই জানেন। নভেম্বরে তাঁর বাসভবনে ২৩ ঘণ্টা অভিযান চালানো হয়েছিল। ইডি থেকে তাঁর উপর অনেক চাপ ছিল।”

এদিকে, মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়া রাজ কুমার আনন্দ অবশ্য অন্য কথা বলছেন। তিনি বলেছেন, “আমি এটা পরিষ্কার করতে চাই যে আমি ইডি-র ভয়ে এখানে আসিনি। আমার বাসভবনে ইডি-র অভিযান ছিল শুধুমাত্র আবগারি কেলেঙ্কারির টাকার ট্রেইল খুঁজে বের করার জন্য। ইডি আগে বিবৃতিতে বলেছিল, এই মামলায় এক টাকারও দুর্নীতি হয়নি… আমি যদি এই মিথ্যার রাজনীতিতে বিশ্বাস করতে থাকতাম, তবে আমি যেখানে ছিলাম সেখানেই থাকতাম…গতকাল সৌরভ ভরদ্বাজ বললেন, দলিত, গরিব, দুর্বল… সব দলিত কি দুর্বল ও দরিদ্র?… আমি দলিতদের অপমান সহ্য করব না।”

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top