News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার ড্রেন নির্মাণকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর তুমুল ঝগড়ায় কান ছিঁড়ে রক্তাক্ত অপর প্রতিবেশী 
Image

রাস্তার ড্রেন নির্মাণকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর তুমুল ঝগড়ায় কান ছিঁড়ে রক্তাক্ত অপর প্রতিবেশী 

নিজস্ব প্রতিনিধি চড়িলাম, ১০ এপ্রিল: রাস্তার পাশে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে বুধবার চড়িলাম বিধানসভার বনকুমারী এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে তুমুল ঝগড়া হয়। ঝগড়ায় রাগান্বিত হয়ে রুপা চক্রবর্তী পাশ্ববর্তী চঞ্চলা সূত্রধরের কান ছিঁড়ে নেয়। এতে রক্তাক্ত অবস্থায় বিশালগড় মহকুমা  হাসপাতালে নিয়ে যাওয়া হয় চঞ্চলা সূত্রধরকে। বাড়ির সামনের একটি রাস্তা নিয়ে দীর্ঘ দিন ধরে ঝগড়া চলছিল চড়িলাম বনকুমারী এলাকার রুপা চক্রবর্তী ও চঞ্চলা সূত্রধরের। চঞ্চলা সূত্রধরের স্বামী জানান নিজ অর্থ খরচ করে তিনি বাড়ির সামনের রাস্তাটি নির্মাণ করার পরও ড্রেন নির্মাণ করার জন্য রুপা চক্রবর্তী প্রায়ই উনাদের গালিগালাজ করতো।এমন কি বাড়ির সমস্ত নোংরা বর্জ্য রাস্তার উপর ফেলে রাখতো। 

বুধবার ও এই নোংরা আবর্জনা ফেলা নিয়ে দুই প্রতিবেশীর সামান্য বিষয় নিয়ে মারাত্মক আকার ধারণ করে। রুপা চক্রবর্তী আক্রমনাত্মক হয়ে হামলা চালায় চঞ্চলা সূত্রধরের উপর,এতে চঞ্চলা সূত্রধরের কান ছিঁড়ে প্রচুর রক্তক্ষরণ হয়। সাথে সাথেই চঞ্চলা সূত্রধরের স্বামী আহতবস্থায় চঞ্চলা সূত্রধরকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। এমনকি ঘটনার বিবরণ জানিয়েছে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ করে। খবর পেয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে।এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top