News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেসে যোগদান করলেন বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক
Image

কংগ্রেসে যোগদান করলেন বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: কংগ্রেস দলে যোগদান করলেন বিজেপি দলের প্রাক্তন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক। এদিন তাকে দলে বরণ করে নিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রার্থী আশীষ কুমার সাহা, পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে আগরতলা নেতাজী চৌমুহনী এলাকায় এক সভার আয়োজন করা হয়। সেই সভাতেই যোগদান করেছেন তিনি।

এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান রক্ষার লড়াই এটি। এ লড়াইটা ইন্ডিয়া জোট এবং স্বৈরাচারী বিজেপির মধ্যে। এ লড়াইয়ের জনগণকে জিততে হবে। বৈচিত্রের মধ্যে ঐক্য এ বিষয়টিকে মুছে ফেলতে চাইছে বিজেপি। তারা বিশ্বাস করে “ওয়ান নেশন ওয়ান পোল”। এর ভিত্তিতে বিজেপি বিভাজনের সরকার তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।

এদিনের সভায় ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা এবং রাজেন্দ্র রিয়াং কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন সদ্য কংগ্রেসের যোগদান করা প্রাক্তন বিজেপি বিধায়ক

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top