News Flash

  • Home
  • দেশ
  • ভূস্বর্গে আবারও বৃষ্টির পূর্বাভাস, ১২ তারিখ পর্যন্ত মনোরমই থাকবে কাশ্মীর উপত্যকা
Image

ভূস্বর্গে আবারও বৃষ্টির পূর্বাভাস, ১২ তারিখ পর্যন্ত মনোরমই থাকবে কাশ্মীর উপত্যকা

শ্রীনগর, ১০ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। ১০ এপ্রিল সন্ধ্যার পর থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ ও ১২ তারিখও বৃষ্টি হবে, এই সময়ে আবহাওয়া থাকবে একেবারে মনোরম। বৃষ্টির পাশাপাশি উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাতও হতে পারে।

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ১০ এপ্রিল সন্ধ্যার পর জম্মু ও কাশ্মীরের নানা স্থানে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। ১১ ও ১২ তারিখ আকাশ থাকবে মূলত মেঘলা। আবার ১৩-১৫ এপ্রিল পর্যন্ত, অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এরপর ১৬-১৭ এপ্রিল পর্যন্ত বৃষ্টি ও তুষারপাত প্রত্যাশিত। অর্থাৎ আগামী কিছুদিন মনোরম থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top