News Flash

Image

ডিমা হাসাও জেলার মাহুরে বিজেপিতে যোগদান শতাধিকের

হাফলং (অসম), ৯ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনের প্ৰাক্কালে ডিমা হাসাও জেলায় বিজেপি দলে যোগদানের হিড়িক অব্যাহত রয়েছে। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে বিজেপি দলে যোগদান কার্যসূচি অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার ডিমা হাসাও জেলার মাহুরে শতাধিক লোক বিজেপি দলে যোগদান করেছেন।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বহী সদস্য দেবোলাল গার্লোসা, পরিষদের কার্যনির্বাহী সদস্য প্রবীতা জহরি এবং মাহুর মণ্ডল বিজেপির নেতা-কার্যকর্তার উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগদান করেন।

আজকের যোগদান কার্যসূচিতে নবাগতদের দলীয় উত্তরীয় ও টুপি পরিয়ে স্বাগত জানিয়ে দেবোলাল গার্লোসা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে চলমান উন্নয়নমূলক কাজকর্ম দেখে সবাই বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে দলে যোগদান করছেন।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই পাহাড়ি জেলায় বিজেপিতে যোগদান কার্যসূচি অব্যাহত রয়েছে।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top