News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রার্থীর সম্পত্তির হিসেব জানার অধিকার নেই ভোটারদের : সুপ্রিম কোর্ট
Image

প্রার্থীর সম্পত্তির হিসেব জানার অধিকার নেই ভোটারদের : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): নির্বাচনের সময় যে কোনও রাজনৈতিক দলের প্রার্থীকে দাখিল করতে হয় নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব। তবে প্রার্থী যদি চান প্রতিটি স্থাবর সম্পত্তির হিসাব তিনি দেবেন না, এমনটা হতেই পারে। অর্থাৎ কোনও প্রার্থীর সম্পত্তি সংক্রান্ত সব কিছু জানার অধিকার নেই ভোটারদের।অরুণাচল প্রদেশের এক নির্দল প্রার্থীর গোপন সম্পত্তি সংক্রান্ত মামলায় মঙ্গলবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

২০১৯ সালে অরুণাচল প্রদেশের তেজু থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন কারিখো ক্রি। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি তাঁর সমস্ত স্থাবর সম্পত্তির হিসাব দেখাননি। এমনকি কারিখোর স্ত্রী ও ছেলের তিনটি গাড়ির কথা জানানো হয়নি মনোনয়ন পত্রে। এই কারণেই কারিখোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। মঙ্গলবার এই মামলার শুনানি চলে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সঞ্জয় কুমারের সাংবিধানিক বেঞ্চে। এই দুই বিচারপতি কারিখোর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছে।

Releated Posts

ভারত–নিউজিল্যান্ড এফটিএ ‘উজ্জ্বল দিশারী’, বললেন টড ম্যাকক্লে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (আইএএনএস): ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি “উজ্জ্বল দিশারী” হিসেবে…

ByByNews Desk Apr 28, 2026

তৃণমূল শাসনে বাংলার মানুষ দুর্দশায়: দাবি বিহার বিজেপি সভাপতির

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার…

ByByNews Desk Apr 28, 2026

মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চেক এড়াতে গাড়ির ধাক্কা, পাটনায় আহত ২; উদ্ধার আগ্নেয়াস্ত্র

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সফরের আগে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল পাটনায়। পুলিশি নাকা…

ByByNews Desk Apr 28, 2026

হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, ভোটের আগে উত্তেজনা চরমে

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top