নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): সুরক্ষা বাড়ল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। সমগ্র দেশে এবার জেড ক্যাটাগরির সুরক্ষা পাবেন তিনি। সমগ্র দেশে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে ‘জেড’ ক্যাটাগরির সিআরপিএফ সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নির্বাচন কমিশন সূত্রের খবর, আন্তর্জাতিক হুমকির প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেশে লোকসভা নির্বাচনের আবহে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নিরাপত্তা অনেকটাই বাড়াল কেন্দ্রীয় সরকার। রাজীব কুমার ১৯৮৪ ব্যাচের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তিনি ২৫-তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে ২০২২ সালের ১৫ মে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ২০২০ সালের ১ সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হন।

সুরক্ষা বাড়ল রাজীব কুমারের, জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন মুখ্য নির্বাচন কমিশনার
Releated Posts
বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…
গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ
গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…
দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি
চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…
মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…


















