News Flash

  • Home
  • দেশ
  • সুরক্ষা বাড়ল রাজীব কুমারের, জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন মুখ্য নির্বাচন কমিশনার
Image

সুরক্ষা বাড়ল রাজীব কুমারের, জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন মুখ্য নির্বাচন কমিশনার

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): সুরক্ষা বাড়ল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। সমগ্র দেশে এবার জেড ক্যাটাগরির সুরক্ষা পাবেন তিনি। সমগ্র দেশে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে ‘জেড’ ক্যাটাগরির সিআরপিএফ সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নির্বাচন কমিশন সূত্রের খবর, আন্তর্জাতিক হুমকির প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেশে লোকসভা নির্বাচনের আবহে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নিরাপত্তা অনেকটাই বাড়াল কেন্দ্রীয় সরকার। রাজীব কুমার ১৯৮৪ ব্যাচের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তিনি ২৫-তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে ২০২২ সালের ১৫ মে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ২০২০ সালের ১ সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হন।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top