News Flash

  • Home
  • প্রধান খবর
  • কে কবিতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ইডি-র, বিআরএস নেত্রীর বিচারবিভাগীয় হেফাজত চাইল এজেন্সি
Image

কে কবিতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ইডি-র, বিআরএস নেত্রীর বিচারবিভাগীয় হেফাজত চাইল এজেন্সি

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি কে কবিতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। কে কবিতার বিরুদ্ধে সাক্ষীকে প্রভাবিত, তথ্য প্রমাণ লোপাট-সহ নানা অভিযোগ এনেছে ইডি, মঙ্গলবার আদালতে তা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই কে কবিতাকে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন কে কবিতা, হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তাঁকে তিহার জেল থেকে দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশ করা হয়। ইডি তাঁকে আরও ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে চেয়েছে। আদালতে এদিন ইডি-র পক্ষ থেকে কে কবিতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনা হয়।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top