News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেটে জয়ে ফিরেছে জিরানিয়া, বিশালগড়ও জয়ী
Image

অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেটে জয়ে ফিরেছে জিরানিয়া, বিশালগড়ও জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরেছে জিরানিয়া। ‌ বিশালগড়েরও লীগ অভিযান শুরু জয় দিয়ে। ‌ অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে, গ্রুপ বি-এর দুটি খেলায় জিরানিয়া ও বিশালগড় জয়ী হয়েছে। ‌ রানির বাজার ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে জিরানিয়া চার উইকেট এর ব্যবধানে সোনামুড়া কে পরাজিত করেছে। টস জিতে সোনামুড়া প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৩৫.৪ ওভারে ১২৪ রানে ইনিংসে শেষ করলে, জবাবে জিরানিয়া ৩৬.৩ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। সোনামুড়ার আরফান উদ্দিন সর্বাধিক ৪৩ রান পেলেও জিরানিয়ার অভয় দাস (২৯) ও রাজদীপ সাহার (২৭) ব্যাটিং দলকে জয় এনে দেয়। বোলিং এ অভয় দাস ২৩ রানে তিনটি উইকেট পেয়ে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। জাবিদল হক তিনটি এবং অনীক দাস দুটি উইকেট পেয়েছিল।

এদিকে, বিশালগড়ের জাঙ্গালিয়া গ্রাউন্ডে গ্রুপের অপর খেলায় বিশালগড় ৭ উইকেটে মোহনপুরকে পরাজিত করেছে। টস জিতে মোহনপুর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৪৩.৩ ওভারে ১০১ রানে ইনিংস শেষ করে নেয়। জবাবে বিশালগড় ২৩.১ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিশালগড়ের সৌরভ সূত্রধর অলরাউন্ড পারফরম্যান্সে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়। তবে মোহনপুরের অন্তরীপ সাহার ৫০ রান এবং বিশালগড়ের মানিক আহমেদ ও লিটন দাস তিনটি করে উইকেট দখল উল্লেখযোগ্য।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top