News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেটে জয়ে জয়ে লংতরাইভ্যালি গন্ডাছড়াকে হারিয়ে কমলপুরের ১ম জয়
Image

রাজ্য ক্রিকেটে জয়ে জয়ে লংতরাইভ্যালি গন্ডাছড়াকে হারিয়ে কমলপুরের ১ম জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লংতরাইভ্যালির জয়ের ধারা অব্যাহত। ‌ সি গ্রুপের অপর খেলায় কমলপুর জয়ে ফিরেছে। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে কৈলাসহরের আর কেআই গ্রাউন্ডে ২৫ রানের ব্যবধানে কৈলাসশহরকে পরাজিত করেছে। ‌ টস জিতে লংতরাই ভ্যালি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৩৮.১ ওভারে ৭৮ রানে ইনিংস শেষ করে। জবাবে কৈলাশহরের ইনিংস থেমে যায় ৫৩ রানে। বিজয়ী দলের দীপাঞ্জন পাল ব্যাটে বলে দারুন খেলে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পায়। কৈলাশহরের শুভজ্যোতি সিনহা সর্বাধিক ২৩ রান এবং মহাসিন হোসেন ৭ রানে চারটি উইকেট পেয়েছিল। কিন্তু তাদের এই সাফল্য শেষ পর্যন্ত কাজে আসেনি।

ধর্মনগর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের অপর খেলায় কমলপুর ৫৮ রানের ব্যবধানে গন্ডাছড়াকে পরাজিত করে দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। ‌ টস বিপক্ষে থাকলেও প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে কমলপুর নির্ধারিত ৪৫ ওভারে ১৫০ রানে ইনিংস শেষ করে। পাল্টা ব্যাট করতে নেমে গন্ডাছড়ার ইনিংস শেষ করে নেয় ৯২ রানে। বিজয়ী দলের শুভম দাস ব্যাটে বলে দারুন খেলে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়। এছাড়া, কমলপুরের ভূপেন্দ্র কুর্মীর ৪২ রান এবং প্রান্তিক শীলের তিনটি উইকেট দখল উল্লেখ করার মতো। ‌ গন্ডাছড়ার রজত দাস পেয়েছিল তিনটি উইকেট।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top