News Flash

  • Home
  • দেশ
  • রবিবার জম্মু ও কাশ্মীর-সহ দেশের একাধিক স্থানে ভূমিকম্প
Image

রবিবার জম্মু ও কাশ্মীর-সহ দেশের একাধিক স্থানে ভূমিকম্প

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি. স.): শনিবারের পর রবিবারও জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে কেঁপে ওঠে মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রবিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ৩.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, মধ্যরাত ২.৫০ মিনিটে ভূমিকম্প হয়। মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে, কম্পনের তীব্রতা ছিল ৩.৫ মাত্রার।

রবিবার সকালে লাদাখেও ভূমিকম্প হয়। ভূমিকম্পের উত্‍সস্থল ছিল কার্গিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। তবে এখনও পর্যন্ত কোথাওই হতাহতের খবর নেই।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top