News Flash

  • Home
  • দিনের খবর
  • বিগত ১০ বছরে মোদীজির নীতি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে : নাড্ডা
Image

বিগত ১০ বছরে মোদীজির নীতি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে : নাড্ডা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রতিষ্ঠা দিবসে দলের সমস্ত কর্মীদের প্রতি শুভেচ্ছা জানালেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ নাড্ডা লিখেছেন, “ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসে, আমি দলের সমস্ত বরিষ্ঠ নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ত্যাগ, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশব্যাপী সংগঠনকে প্রসারিত করেছেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সমস্ত কর্মীদের আন্তরিক অভিনন্দন জানাই।”

নাড্ডা এক্স-এ আরও লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সমস্ত বিজেপি কর্মীরা ‘বিকশিত ভারত গড়ার’ অঙ্গীকার নিয়ে আসন্ন সাধারণ নির্বাচনে অভূতপূর্ব বিজয়ের পথে এগিয়ে চলেছেন। বিগত ১০ বছরে মোদীজির নীতি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। আমি দলের প্রত্যেক কর্মীকে মা ভারতীর সর্বাত্মক অগ্রগতির জন্য নিজ নিজ কর্তব্য পালনের আবেদন জানাই।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top