News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিদায় অনিবার্য : জীতেন্দ্র
Image

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিদায় অনিবার্য : জীতেন্দ্র

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিদায় অনিবার্য। তাদের পায়ের তলার মাটি কাঁপছে। আজ ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে শান্তিরবাজারের বীরচন্দ্রমনুতে নির্বাচনী সভায় এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী

এদিন তিনি বলেন, দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর কোনো ধরণের পরিসংখ্যান দপ্তরের কোনো তথ্য রাখেনি। শুধু প্রধানমন্ত্রীর দফতর থেকে তথ্য দেওয়া হবে। নির্বাচনে মিথ্যে তথ্য প্রচার করছে বিজেপি।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, বিকশিত ভারত গড়ার স্বপ্ন দেখানো প্রধানমন্ত্রী আড়াই লক্ষ কোটি টাকার ঋণ করেছেন। আড়াই লক্ষ কোটি টাকার ঋণের বোঝা দেশবাসীর মাথায় চাপিয়েছেন। বিজেপি সরকার একটাও প্রতিশ্রুতি পালন করে নি। দেশে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

তাঁর দাবি , দেশের মধ্যে কলঙ্কিত, দুর্নীতিবাজ দল ভারতীয় জনতা পার্টি।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top