News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেল থেকে আমজনতাকে চিঠি লিখলেন এএপি নেতা মণীশ সিসোদিয়া
Image

জেল থেকে আমজনতাকে চিঠি লিখলেন এএপি নেতা মণীশ সিসোদিয়া

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.): জেলবন্দি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র সেকেন্ড ইন কমান্ড মণীশ সিসোদিয়া কারাগার থেকে দিল্লিবাসী ও তাঁর নির্বাচনী কেন্দ্রের ভোটারদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন। শুক্রবার সেটি প্রকাশ্যে এসেছে।

চিঠিতে কেজরিওয়াল মন্ত্রিসভার প্রাক্তন শিক্ষা ও আবগারি মন্ত্রী মণীশ শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান স্মরণ করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, ‘খুব শিগগির আমি জেল থেকে বেরিয়ে আসব। এক বছরের বেশি হয়ে গেল আমাকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে।’

উল্লেখ্য, আম আদমি পার্টিতে কেজরিওয়ালের পরই গুরুত্বপূর্ণ মুখ হিসাবে বিবেচিত হয়ে থাকেন মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং। আবগারি মামলায় প্রথমে গ্রেফতার হন মণীশ। তিনি দফায় দফায় জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top