ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা জয় ইউনাইটেড ফ্রেন্ডসেরও। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সংহতিকে ২৭ রানে হারানোর পর বৃহস্পতিবারে দ্বিতীয় ম্যাচে ওল্ড প্লে সেন্টার কে ৬১ রানে পরাজিত করে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। খেলা ছিল টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট আসর। এমবিবি স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে ইউনাইটেড ফ্রেন্ডস টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। জবাবে ওল্ড প্লে সেন্টার ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার শেষ হয়ে যায়। বিজয়ী ইউনাইটেড ফ্রেন্ডস এর সেন্টু সরকারের ৪৩ রান, তেজস্বী যশোয়ালের ৩৭ রান এবং সৈকত দাশগুপ্তের ৩৪ রান উল্লেখযোগ্য। তেজস্বী ২৭ বল খেলে দুটি বাউন্ডারি ও তিনটি ওভারি হাঁকিয়ে গুরুত্বপূর্ণ ৩৭ রান সংগ্রহ করে দলের স্কোর সমৃদ্ধ করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। ওপিসি-র অধিনায়ক রাহুল চন্দ্র সাহা সর্বাধিক ২৩ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। ইউনাইটেড ফ্রেন্ডস-এর প্রিন্স রানা ১৭ রানে তিনটি এবং সৈকত দাশগুপ্ত ছয় রানে দুটি উইকেট পেয়েছে।

জয়ের ধারা অব্যাহত ইউ: ফ্রেন্ডসের টি-২০ আসরে হারালো ওপিসি-কে
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















