News Flash

  • Home
  • খেলা
  • জয়ের ধারা অব্যাহত ইউ: ফ্রেন্ডসের টি-২০ আসরে হারালো ওপিসি-কে
Image

জয়ের ধারা অব্যাহত ইউ: ফ্রেন্ডসের টি-২০ আসরে হারালো ওপিসি-কে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা জয় ইউনাইটেড ফ্রেন্ডসেরও। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সংহতিকে ২৭ রানে হারানোর পর  বৃহস্পতিবারে দ্বিতীয় ম্যাচে ওল্ড প্লে সেন্টার কে ৬১ রানে পরাজিত করে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। খেলা ছিল টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট আসর। এমবিবি স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে ইউনাইটেড ফ্রেন্ডস টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। জবাবে ওল্ড প্লে সেন্টার ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার শেষ হয়ে যায়। বিজয়ী ইউনাইটেড ফ্রেন্ডস এর সেন্টু সরকারের ৪৩ রান, তেজস্বী যশোয়ালের ৩৭ রান এবং সৈকত দাশগুপ্তের ৩৪ রান উল্লেখযোগ্য। তেজস্বী ২৭ বল খেলে দুটি বাউন্ডারি ও তিনটি ওভারি হাঁকিয়ে গুরুত্বপূর্ণ ৩৭ রান সংগ্রহ করে দলের স্কোর সমৃদ্ধ করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। ওপিসি-র অধিনায়ক রাহুল চন্দ্র সাহা সর্বাধিক ২৩ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। ইউনাইটেড ফ্রেন্ডস-এর প্রিন্স রানা ১৭ রানে তিনটি এবং সৈকত দাশগুপ্ত ছয় রানে দুটি উইকেট পেয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top