News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিএম দলের নির্বাচনী সভার উপর হামলা, উত্তপ্ত এলাকা         
Image

সিপিএম দলের নির্বাচনী সভার উপর হামলা, উত্তপ্ত এলাকা         

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ৪ এপ্রিল: ইন্ডিয়া জোট তথা সিপিএম দলের এক নির্বাচনী সভার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পানিসাগর মহকুমায় উত্তেজনা বিরাজ করছে। হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান রাজ্য বিধানসভার তিনবারের বিধায়ক তথা সিপিএম দলের উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত। এমনটাই অভিযোগ। এই ঘটনার পর ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে ঘটনার নিন্দা জানানো হয়।

পানিসাগর বিভাগীয় সম্পাদক অজিত দাস সাংবাদিক সম্মেলনে দাবী করেন পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি জোটের প্রার্থীর পরাজয় নিশ্চিত।কেননা আধা বিজেপি আধা তিপরা মথার প্রার্থীকে নিয়ে গোটা পূর্ব ত্রিপুরায় প্রবল ক্ষোভ রয়েছে। পাহাড়ের মানুষের ভুল ভেঙেছে। মথা এবং বিজেপি পাহাড়ে শক্তি হারাচ্ছে। এতে পরাজয়ের আশঙ্কায় হতাশ হয়ে বিরোধী দলের সভার উপর হামলা সংঘটিত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

মহকুমার জনজাতি এলাকা বলে পরিচিত ভাল্লুকছড়া বাজারে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। সভায় সভাপতি মণ্ডলীতে ছিলেন মিত্রজয় বিয়াং এবং ব্রজমনী ত্রিপুরা। সভায় প্রধান অতিথি ছিলেন অমিতাভ দত্ত সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য, উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পা দক এবং প্রাক্তন বিধায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত দাস, উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য শুভেন্দু দাস, ভাল্লুকছড়া অঞ্চ ল কমিটির সম্পাদ বাবুজয় রিয়াঙ ,ভাল্লুক ছড়া অঞ্চল কমিটির সদস্য রায়া হলাম সহ আরো প্রমুখরা।

সভার জন্য নির্দিষ্ট সময়ে নির্বাচন দপ্তর থেকে অনুমতিও গ্রহণ করা হয়েছিল। সভা যথারীতি ১১ টায় শুরু হয়। সভাস্থলে আরক্ষা প্রশাসন এবং নির্বাচন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।সভার প্রধান বক্তা ইন্ডিয়া জোটের উত্তর জেলা চাপ্টারের যুগ্ম আহ্বায়ক অমিতাভ দত্ত যখন  সভায় বক্তব্য রাখছিলেন, ঠিক সে সময়ে  অতর্কিতে বেশ কিছু দুষ্কৃতী শান্তিপূর্ণ নির্বাচনী সভার উপর  হামলা চালয় বলে অভিযোগ। এতে বক্তা অমিতাভ দত্তের মাথায় আঘাত লাগে। হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা।

আরক্ষা প্রশাসন এবং নির্বাচন আধিকারিকরাও এগিয়ে আসে। প্রধান হামলাকারীকে আটক করা হয় এবং পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। আক্রমণ কারীরা শাসক দলের সমর্থক বলে অভিযোগ ইন্ডি জোটের নেতৃত্বের। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃত্বরা। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top