News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য থেকে অপহৃত নাবালিকা উদ্ধার পশ্চিমবাংলায়, ধৃত অপহরণকারী
Image

রাজ্য থেকে অপহৃত নাবালিকা উদ্ধার পশ্চিমবাংলায়, ধৃত অপহরণকারী

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ৪ এপ্রিল : নাবালিকা অপহরণ কাণ্ডে, অপহৃত নাবালিকা এবং অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার বিবরণে বৃহস্পতিবার বিলোনীয়া থানায় বেলা ১১ টা ৩০ মিনিটে সাংবাদিক সম্মেলন করে দক্ষিন জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অশোক কুমার সিনহা জানান, গত ২৬ মার্চ পি আর বাড়ী থানার অন্তর্গত রাঙ্গামুড়ার জুমান মিয়া(২৬) নামে এক ব্যক্তি বিলোনীয়া থানার অন্তর্গত আমজাদারনগর থেকে এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরনের পর পরিবারের পক্ষ থেকে বিলোনীয়া মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়।  মামলার তদন্ত করে পুলিশ জানতে পারে অপহরনকারি জুমান মিয়া নাবালিকা মেয়েটিকে নিয়ে পশ্চিমবাংলার জোড়াসাকো থানাধীন একটি হোটেলে রয়েছে। দক্ষিন ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জোড়াসাকো থানার সাথে যোগাযোগক্রমে এবং যৌথ অভিযান চালিয়ে বুধবার অপহরনকারি জুমান মিয়া ও নাবালিকা মেয়েটি সাথে জুমান মিয়ার দুই বৎসরের সন্তানকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জোড়াসাকো আদালতে ট্রানজিট রিমান্ড নিয়ে বুধবার রাতে বিলোনীয়া থানায় তাদের নিয়ে আসে। জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানান ধৃত জুমান মিয়া ও নাবালিকাকে জিঞ্জাসাবাদ করে জানা যায় জুমান মিয়া নাবালিকাকে বিদেশে পাচার করার উদ্দেশ্যে অপহরন করে। উল্লেখ্য জুমান মিয়া আগে বিদেশে থাকত। বৃহস্পতিবার নাবালিকাকে তার পরিবারের কাছে তুলে দেয় পুলিশ। অন্যদিকে পুলিশ জুমান মিয়ার বিরুদ্ধে অপহরণও নারী পাচার চক্রের অভিযোগে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে ধৃত জুমান মিয়াকে বৃহস্পতিবার আদালতে সোপার্দ করে মামলার তদন্ত কারি অফিসার এস আই মাফ্রু মগ।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top