নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.) : বিজেপি দিল্লি জুড়ে অনেক আপত্তিকর হোর্ডিং টাঙাচ্ছে, বৃহস্পতিবার এই অভিযোগ করেন দিল্লির মন্ত্রী এবং এএপি নেত্রী অতিশী। তিনি এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতীয় জনতা পার্টি সারা দিল্লি জুড়ে অনেক আপত্তিকর হোর্ডিং টাঙাচ্ছে। সেইসব হোডিংয়ের অনেক জায়গায় তারা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ছবিও ব্যবহার করেছে। আমরা ৬ দিন আগে এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর এদিন আমরা হোর্ডিং বিষয়ে দিল্লির সিইও-র সঙ্গে দেখা করেছি এবং আশ্বাস পেয়েছি। এরপরও যদি ব্যবস্থা নেওয়া না হয়, আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে সময় চাইব।

বিজেপি দিল্লি জুড়ে অনেক আপত্তিকর হোর্ডিং টাঙাচ্ছে : অতিশী
Tags:
Releated Posts
রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…
খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার
কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…
মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর
রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…
বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

















