আসানসোল, ৪ এপ্রিল (হি.স.): লোকসভা ভোটের আগে বেআইনি অস্ত্র এবং অর্থ চোরাচালান রুখতে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ। আর এই নাকা তল্লাশিতেই আসানসোলে মিলল সাফল্য। বুধবার আসানসোলের জামুড়িয়া থানা এলাকায় অজয় নদীর পার সংলগ্ন দরবারডাঙ্গা ঘাটের কাছে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই তল্লাশিতেই ধরা পড়ে এক যুবক। পাশাপাশি ওই যুবকের গাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং দু’রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে আরও কয়েক জন ছিল। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে তারা পালিয়ে যায়। তাঁদের সন্ধান চালাচ্ছে পুলিশ। ধৃত যুবকের নাম শাহবাজ আনসারি। সে আসানসোলের নিয়ামতপুরের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে জামুড়িয়া থানার পুলিশ। ২১ যুবকের ওই যুবকের গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।



















