News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ সোনিয়ার, শুভেচ্ছা জানালেন খাড়গে
Image

রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ সোনিয়ার, শুভেচ্ছা জানালেন খাড়গে

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): রাজনৈতিক জীবনে প্রথম বার রাজ্যসভার ভোটে দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। মরুরাজ্য রাজস্থান থেকে সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হয়েছেন তিনি। আর বৃহস্পতিবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন সোনিয়া গান্ধী। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এদিন সোনিয়া গান্ধীকে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথবাক্য পাঠ করান।

রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে দিন সকালে সোনিয়া গান্ধীকে শুভকামনা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্স-এ খাড়গে লেখেন, “কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে আমার শুভেচ্ছা। রাজ্যসভায় শপথ গ্রহণের মাধ্যমে সোনিয়া গান্ধী তাঁর নতুন ইনিংস শুরু করছেন। তাঁর সাহসী স্থিতিস্থাপকতা এবং মর্যাদাপূর্ণ করুণা, প্রতিকূলতা এবং অস্থিরতার পরিপ্রেক্ষিতে, আমাদের সংসদীয় কৌশলকে পরিচালনা করতে থাকবে। তিনি লোকসভায় ২৫ বছর পূর্ণ করেছেন, এবং এখন আমার সহকর্মী সদস্যরা এবং আমি উচ্চকক্ষে তাঁর উপস্থিতির জন্য অপেক্ষা করছি। আমি তাঁর একটি ফলপ্রসূ মেয়াদ কামনা করি।”

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top