News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নরেন্দ্র মোদীর গ্যারান্টিতেই বিশ্বাস এবং ভরসা রাখছেন সকল অংশের জনগণ : মুখ্যমন্ত্রী
Image

নরেন্দ্র মোদীর গ্যারান্টিতেই বিশ্বাস এবং ভরসা রাখছেন সকল অংশের জনগণ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ এপ্রিল: জনগণ শান্তিপূর্ন রাজ্য চাইছেন। প্রধানমন্ত্রী সেই দিশায় কাজ করছেন। নরেন্দ্র মোদীর গ্যারান্টিতেই বিশ্বাস এবং ভরসা রাখছেন সকল অংশের জনগণ। আজ বর্ডার গোলচক্করে আজকের নির্বাচনী জনসমাবেশে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, মোদীর প্রতি এই বিপুল জনসমর্থন ভারতীয় জনতা পার্টির জয়ের বার্তাকে আরও পরিষ্কার করে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিজেপি জনসম্মুখে গিয়েছে। সরকারি প্রকল্প থেকে যাতে সুবিধাভোগীরা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।

এদিন আরও তিনি বলেন, মোদী মানেই গ্যারান্টি। নরেন্দ্র মোদী উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের গ্যারান্টি দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন উত্তরপূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিবাদমুক্ত ত্রিপুরার দিকে আরও এককদম এগিয়েছে। ত্রিপুরাতে আইন-শৃঙ্খলা জনিত পরিবেশের প্রভূত উন্নতি ঘটে চলেছে,মানুষ এখানে শান্তিতে রয়েছে। দেশের মধ্যে ত্রিপুরা আইন শৃঙ্খলার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় আগে জাতপাত নিয়ে রাজনীতি হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে চারটি জাত রয়েছে। সেটি হল, নারী, যুবক, কৃষক এবং দারিদ্র্য। তাঁদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে. বিজেপি সরকার সেই দিশায় কাজ করছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top