News Flash

  • Home
  • খেলা
  • অনুদ্ধ ১৫ রাজ্য ক্রিকেটে সদরের দুই দল ঘোষিত
Image

অনুদ্ধ ১৫ রাজ্য ক্রিকেটে সদরের দুই দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের পর এবার অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের পালা।

আগামী ৬ এপ্রিল থেকে টিসিএ-র এর উদ্যোগে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৫ ক্রিকেট শুরু হবে। এই লক্ষ্যে সদর এ ও বি দল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ক্রীড়া সূচিও ঘোষণা করা হয়েছে। অংশগ্রহণকারী দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ-গ্রুপের দলগুলি হলো সদর-বি, তেলিয়ামুড়া, আমবাসা, খোয়াই। বি-গ্রুপের দলগুলি হলো সদর-এ, বিশালগড় মোহনপুর, সোনামুড়া, জিরানিয়া। সি-গ্রুপের দলগুলি হল ধর্মনগর, কৈলাশহর, কমলপুর, লংতরাইভ্যালি, গন্ডাছড়া।

ডি-গ্রুপের দলগুলি হলো উদয়পুর, বিলোনিয়া, শান্তিরবাজার, অমরপুর, সাব্রুম। এদিকে আসরে সদর এ-কে নেতৃত্ব দেবে মহম্মদ মহিন চৌধুরী। দলের বাকি সদস্যরা হলো রাজদীপ দেবনাথ, বিপ্রদীপ রুদ্র পাল, মৈনাক সাহা, রোহিত বর্মন, আয়ুষ থাপা, রাজদীপ সিং, রাজদীপ পাল, শ্রীজন দেব, কিষান সরকার,  মায়াঙ্ক মাভি, আয়ুষ্মান সেন, অনিরুদ্ধ পাল, সুশোভন চক্রবর্তী, স্পন্দন বণিক। কোচের দায়িত্বে অলক দেবরায়। নির্বাচিত ক্রিকেটাররা বুধবার দুপুরূ এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করে নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করে নিয়েছে। অন্যদিকে সদর বি-দলের নেতৃত্ব দেবে অর্পণ ভট্টাচার্য। বাকি সদস্যরা হলো সন্দীপন দাস, সৌম্যজীৎ সরকার, শুভ দাস, আরমান আক্তার, ময়ূক চক্রবর্তী, এরিয়ান কুমার সিং, রকিব মিয়া, আদি দেবনাথ, জয়দীপ সরকার, প্রত্যয় দাস চৌধুরী, দিগ্বীজয় দেববর্মা, আকাশ দেবনাথ, তুহিন দেবনাথ, দীপজয় গুরু বিশ্বাস। কোচের দায়িত্বে বিশ্বজিৎ দে। নির্বাচিত খেলোয়াড়রা দুপুরেই এমবিবি স্টেডিয়ামে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top