News Flash

  • Home
  • প্রধান খবর
  • তাইওয়ানে ভূমিকম্পে মৃত্যু ৪ জনের, ২৫ বছরের শক্তিশালী কম্পনে ভাঙল ঘর-বাড়ি
Image

তাইওয়ানে ভূমিকম্পে মৃত্যু ৪ জনের, ২৫ বছরের শক্তিশালী কম্পনে ভাঙল ঘর-বাড়ি

তাইপেই, ৩ এপ্রিল (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের পূর্ব উপকূল। বিগত ২৫ বছরের মধ্যে সবথেকে শক্তিশালী ভূমিকম্প! বুধবার এমনই ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। দ্বীপরাষ্ট্রটির হুয়ালিয়েন দ্বীপে মূলত কম্পন অনুভূত হয়। কিন্তু তা রাজধানী তাইপেই-সহ ফিলিপিন্স ও জাপান অবধিও ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.২ মাত্রা নির্ণয় করা হয়েছে। এই ভূমিকম্পে হুয়ালিয়েন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বহুতল ও ঘরবাড়ি। এখনও অবধি ৪ জনের মৃত্যু ও ৬০-এরও বেশি মানুষের আহত হওয়ার খবর মিলেছে।

৭.২ তীব্রতার ভূমিকম্পে ভেঙে পড়েছে অনেক ঘর-বাড়ি, ভূমিকম্পের উৎসস্থলের কাছেই ভেঙে পড়েছে দু’টি বহুতল। প্রবল কম্পনের ফলে এক দিকে হেলে পড়েছে একাধিক ইমারত। বুধবার তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের এবং ৬০-এর বেশি মানুষ আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫, পরে জানানো হয় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৮টা নাগাদ কেঁপে ওঠে তাইওয়ানের রাজধানী তাইপেই এবং তার পার্শ্ববর্তী এলাকা। তাইওয়ানে ভূমিকম্পের পরই জাপান ও ফিলিপিন্সে সুনামি সতর্কতা জারি করা হয়।

তাইপেই আবহাওয়া দফতর জানিয়েছে, তাইওয়ানে এই ভূমিকম্প ‘২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী’। ৭.২ তীব্রতার ভূমিকম্পে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির, হুয়ালিয়েন শহরের বেইবিন স্ট্রিটে অনেক ঘর-বাড়ি ভেঙে পড়েছে। আতঙ্কে ও ভয়ে দিশাহারা মানুষজন।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top