News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক আক্রান্ত, ডিজিপিকে ডেপুটেশন টি ডব্লিউ জে এর
Image

সাংবাদিক আক্রান্ত, ডিজিপিকে ডেপুটেশন টি ডব্লিউ জে এর

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২ এপ্রিল: বিশালগড়ে কর্মরত সাংবাদিক প্রসেনজিৎ রায়ের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল মঙ্গলবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে মহানির্দেশকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে।

পুলিশের মহানির্দেশকের অনুপস্থিতিতে  আইজি (আইনশৃঙ্খলা )সৌমিত্র ধরের কাছে  স্মারকলিপি তুলে দেওয়া হয়। আইজি (আইন-শৃঙ্খলা) সৌমিত্র ধর  সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয় নিয়ে সহমত পোষণ করেন।

তিনি জানান, বিশালগড়ে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপর তিনজনকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায়  যুক্তদের কেউই রেহাই পাবে না বলেও তিনি স্পষ্টভাবে বার্তা দেন। নির্বাচন প্রক্রিয়া চলাকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অ্যাসোসিয়েশনের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top