News Flash

  • Home
  • দেশ
  • মোদীজির নেতৃত্বে ভারতের কণ্ঠস্বর এখন বিশ্বের কন্ঠস্বর হয়ে উঠেছে : জে পি নাড্ডা
Image

মোদীজির নেতৃত্বে ভারতের কণ্ঠস্বর এখন বিশ্বের কন্ঠস্বর হয়ে উঠেছে : জে পি নাড্ডা

জব্বলপুর, ২ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের কণ্ঠস্বর এখন বিশ্বের কন্ঠস্বর হয়ে উঠেছে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, “আমাদের দেশে জি-২০ আয়োজিত হয়েছিল, ১০০টিরও বেশি শহরে ২০০টিরও বেশি সভা অনুষ্ঠিত হয়েছিল। আফ্রিকান ইউনিয়নও এখানে স্থায়ী সদস্যের মর্যাদা পেয়েছে। ইউরোপীয় ও মধ্যপ্রাচ্য অর্থনৈতিক করিডোর নিয়েও ঐকমত্য হয়েছে এখানে।” বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মঙ্গলবার মধ্যপ্রদেশের জব্বলপুরে পৌঁছলে দলীয় কর্মকর্তা ও কর্মীরা তাঁকে স্বাগত জানান।

নাড্ডা এদিন বলেছেন, “গ্রাম, দরিদ্র, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, দলিত, মহিলা, যুবক এবং কৃষকদের নিয়ে যদি কেউ চিন্তিত থাকেন, তবে তিনি প্রধানমন্ত্রী মোদীজি।” নাড্ডা আরও বলেছেন, “একদিকে প্রধানমন্ত্রী মোদীজি, যিনি বলছেন আমরা দুর্নীতি দূর করব এবং দুর্নীতির সঙ্গে আপস করব না। অন্যদিকে, আইএনডিআই জোট দুর্নীতিতে জড়িত মানুষজনের সমাবেশে পরিণত হয়েছে।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top