নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার চিনা নামকরণের তীব্র নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অরুণাচল প্রদেশের কিছু জায়গার নাম বদল করে ইতিহাসকে বিকৃত করা সম্ভব নয়। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, সম্প্রতি চিন অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গার নাম বদল করার উদ্যোগ নিলে ভারত তার তীব্র প্রতিবাদ করে। গতকাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, নাম বদলের ঘটনায় ওই রাজ্যে কোনও রকম প্রভাব পড়বে না। তিনি বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

স্থানের নাম পরিবর্তনের নিরর্থক প্রচেষ্টা, ভারত স্পষ্টভাবে চিনকে বলল- অরুণাচল অবিচ্ছেদ্য অংশ
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















