News Flash

  • Home
  • খেলা
  • প্রত্যাশিত জয় ছিনিয়ে অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে সদর-বি চ্যাম্পিয়ন
Image

প্রত্যাশিত জয় ছিনিয়ে অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে সদর-বি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিত জয়-ই পেয়েছে সদর বি দল। ‌একাধিক খেলাতেই সদর এ দলের মধ্যে কিছুটা খামতি ধরা পড়েছিল। ফাইনাল ম্যাচে সেটাই যেন বাস্তবায়িত হলো। টিসিএ পরিচালিত অনুর্ধ ১৩ রাজ্য ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা দখল করলো সদর বি দল। সোমবার রানীরবাজার মাঠে নির্ণায়ক ম্যাচে সদর বি দল মুখোমুখি হয় সদর এ দলের। ফাইনাল ম্যাচে সদর বি দল ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো সদর এ দলকে। টস জিতে সদর বি দল প্রথমে ফিল্ডিং করে। ব্যাট করতে নেমে সদর এ শিবির ৩৪.২ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৮১ রান। ব্যাটে দলের হয়ে রাহুল মিয়া ২৭, রণদীপ দাস ১৩,  অঙ্কিত দাস ১২ রান করে।এছাড়া আর কেউই ভরসা যোগাতে পারেনি। অতিরিক্ত থেকে দল পায় ১৪ রানের ভরসা। বোলিংয়ে সদর বি দলের পক্ষে ক্রিস ভৌমিক ৪ টি, অয়ন দেবনাথ ৩টি , আইজেক দেববর্মা ২ টি এবং ময়ুখ চৌধুরী ১ টি উইকেট নেয়। পাল্টা খেলতে নেমে সদর বি দল ৩০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে ময়ুখ চৌধুরী ৩০, বেদব্রত বণিক ১৩, দেবব্রত রুদ্র পাল ১১, নিলেশ সূত্রধর ১৭ রানে অক্ষত থাকে। সুবাদে অনায়াসেই চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে নিলো সদর বি দল। বিজয়ী দলের পক্ষে ক্রীশ  ভৌমিক ১৯ রানে ৪টি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top