News Flash

  • Home
  • দেশ
  • ভোজশালায় প্রত্নতাত্ত্বিক সমীক্ষায় বাধা দেওয়া যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

ভোজশালায় প্রত্নতাত্ত্বিক সমীক্ষায় বাধা দেওয়া যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি. স.): মধ্যপ্রদেশের ভোজশালায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-এর বৈজ্ঞানিক সমীক্ষায় কোনওরকম বাধা দেওয়া যাবে না। সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় পাল্টা হলফনামা দেওয়া যাবে ৪ সপ্তাহ পর। ততদিন পর্যন্ত সমীক্ষা চালিয়ে দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। মুসলিম পক্ষের তরফে এ বিষয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে যে আবেদন জানানো হয়েছিল, সোমবার শীর্ষ আদালত তা খারিজ করে দিয়েছে।

উল্লেখ্য, বারাণসীর জ্ঞানবাপীর মতো ভোজশালাতেও এএসআই-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র আবেদন জানানো হয়েছিল হিন্দুপক্ষের তরফে। গত ১১ মার্চ মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই আবেদন মেনে রায় ঘোষণার পরে ভোজশালায় সমীক্ষার কাজও শুরু হয়। কিন্তু মুসলিমপক্ষ সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। দুই বিচারপতির বেঞ্চ সোমবার ‘বৈজ্ঞানিক সমীক্ষা’য় ছাড়পত্র দিয়েছেন।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ধার শহরে প্রায় হাজার বছরের পুরনো ওই ধর্মস্থান রয়েছে এএসআই-এর তত্ত্বাবধানে। হিন্দুত্ববাদীদের দাবি, সৌধটি আসলে রাজা ভোজের তৈরি প্রাচীন সরস্বতী মন্দির। আর মুসলমানরা মনে করেন, সেটি আসলে কামাল মওলানার দরগা এবং মসজিদ। ২০০৩ সালের সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতি মঙ্গলবার সেখানে হিন্দুদের পুজো করতে দেওয়া হয়, আর শুক্রবারে মুসলিমদের নমাজ পড়তে দেওয়া হয়।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top