News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্ষককে ১০ বছরে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল আদালত
Image

ধর্ষককে ১০ বছরে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল আদালত

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ৩০ মার্চ: ধর্ষণের দায়ে অভিযুক্ত নিমাই দাস (৩৫) নামে এক ব্যক্তিকে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক।  ১৪ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর  নিমাই দাস দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে তাকে। শনিবার এই সাজা ঘোষণা করেন বিলোনিয়া আদালতের বিচারক।

উল্লেখ্য, গত ২০২০ সালের আগস্ট মাসের ৩০ তারিখ এই ধর্ষণের ঘটনা ঘটে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। ঘটনার দিন রাতেই অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করে ধর্ষিতা গৃহবধূ। বিলোনিয়া মহিলা থানাতে যার মামলার নম্বর ৪৪/২০২০। মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে  পুলিশ সেই দিন রাতেই দক্ষিণ সোনাইছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে নিমাই দাসকে।

বিলোনিয়া মহিলা থানার ওসি তথা তদন্তকারী অফিসার স্বপ্না ভৌমিক তদন্ত ক্রমে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৪১, ৩৭৬(এম), ৩২৫ ,৫০৬ ধারা মামলা নিয়ে আদালতে চার্জ সিট জমা দেয়।

জানা যায় ঘটনার দিন ৩৫ বছর বয়সী গৃহবধূ ধান ক্ষেতে কাজ সেরে বাড়িতে ফেরার পথে জোরপূর্বক নিমাই দাস তাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে গৃহবধূকে সেখানে ধর্ষণ করে। ধর্ষণের পর গৃহবধূ অজ্ঞান হয়ে যায়।  জ্ঞান ফেরার পর কোনক্রমে বাড়িতে এসে গৃহবধূ স্বামীর কাছে ঘটনার বিস্তারিত বিবরণ জানায় এরপর গৃহবধূর পক্ষ থেকে ঘটনার দিন রাতেই মামলা দায়ের করা হয় থানাতে।

পরিবারের লোকজন প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় ধর্ষিতা গৃহবধূকে । জিবি হাসপাতালে কিছুদিন চিকিৎসার পর ফিরে আসে নিজ বাড়িতে।  নিমাই দাসের সাজা ঘোষণা হওয়ার পর খুশি গৃহবধু সহ গৃহবধুর পরিবার ।

Releated Posts

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top