News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে কৈলাসহরে কংগ্রেসের প্রচার কর্মসূচি
Image

ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে কৈলাসহরে কংগ্রেসের প্রচার কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ মার্চ: পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে কৈলাসহরে ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে কংগ্রেস দল। দলীয় নেতৃবৃন্দ সভা সমাবেশ করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও ভোট প্রচারের শামিল হচ্ছেন।

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে কৈলাসহরে  মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলটি কৈলাসহর জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কৈলাসহর জেলা কংগ্রেস ভবনের সামনে এসে উক্ত মিছিলটির সমাপ্তি হয়।

এই মিছিল শেষে সংখ্যালঘু অংশের মানুষের জন্য কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে ইফতারের আয়োজন করা হয়।

আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজীৎ সিনহা, জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুর জ্জামান ।ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক রেনু মিয়া,। যুব কংগ্রেসের রাজ্য কমিটির সভাপতি নীলকমল সাহা।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top