News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামনগরে বাড়ি বাড়ি ভোট প্রচার বিজেপি মনোনীত প্রার্থীর
Image

রামনগরে বাড়ি বাড়ি ভোট প্রচার বিজেপি মনোনীত প্রার্থীর

আগরতলা, ৩০ মার্চ: ৭ রামনগরের উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার রামনগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার জোর কদমে চালিয়েছেন। কারণ ইন্ডি জোটের প্রার্থী তথা রতন দাসের বিরুদ্ধে তাঁকে লড়াই করতে হবে।
নিজের পাশাপাশি রামনগরবাসির উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকেও বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিনের বাড়ি বাড়ি ভোট প্রচারে তাঁর সাথে পা মিলিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে দীপক মজুমদার জানিয়েছেন, ভোট প্রচারে বেরিয়ে রামনগর এলাকাবাসীর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা হয়েছে।

তাঁর বিশ্বাস রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে আবারো বিধানসভায় পদ্মফুল পাঠাবেন এলাকার গণদেবতাগণ। এদিন তিনি আরও বলেন, বিজেপি সরকার আসার পর অনেক উন্নয়নমুখী কাজ প্রয়াত সুরজিৎ দত্ত করেছেন। তারপরও যে কাজগুলি বাকি আছে সেগুলি করার চেষ্টা করবেন তিনি।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top