News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • যাত্রীদের সামগ্রী চুরি করার অভিযোগে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার চার
Image

যাত্রীদের সামগ্রী চুরি করার অভিযোগে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার চার

গুয়াহাটি, ২৯ মার্চ (হি.স.) : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ২৩ থেকে ২৬ মার্চ পর্যন্ত জোনের মধ্যে নিয়মিত তল্লাশি এবং অভিযানের সময়কালে যাত্রীদের জিনিসপত্র চুরির অপরাধে জড়িত ০৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। বিভিন্ন স্টেশন এবং ট্রেনে এই তল্লাশি অভিযান চালানোর সময়, তারা ট্রেন ও গুয়াহাটি, নিউ বঙাইগাঁও, বারসোই, পাঞ্জিপাড়া ইত্যাদি রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১.০৩ লক্ষ টাকার চুরিকৃত মূল্যবান জিনিসপত্র সফলভাবে উদ্ধার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মূল্যবান জিনিসপত্র সহ ধৃত ব্যক্তিদের জিআরপি-এর ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়।

২৬ মার্চ তারিখের সাম্প্রতিক একটি ঘটনায় বারসোই-এর আরপিএফ এবং জিআরপি যৌথভাবে বারসোই রেলওয়ে স্টেশনে তল্লাশি চালায় এবং প্রায় ৩০ হাজার টাকা মূল্যের দুটি চুরির মোবাইল ফোনের সাথে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। একই দিনে, গুয়াহাটির আরপিএফ দল গুয়াহাটি রেলওয়ে স্টেশনে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার টাকার একটি চুরির করা মোবাইল ফোন সহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে।

২৫ মার্চ তারিখে কিশানগঞ্জ-এর আরপিএফ টিম কাটিহারের সিডিপিএস টিমের সাথে যৌথভাবে পাঞ্জিপাড়া রেলওয়ে স্টেশনে একটি তল্লাশি অভিযান চালিয়ে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং প্রায় ৬০ হাজার টাকার মূল্যের একটি চুরি করা মোবাইল ফোন উদ্ধার করে।

২৩ মার্চ তারিখে, নিউ বঙাইগাঁও-এর আরপিএফ টিম রঙিয়ার সিডিপিএস টিমের সাথে যৌথভাবে নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে একটি তল্লাশি অভিযান চালায় এবং একজনকে গ্রেপ্তার করে ও প্রায় ৩ হাজার টাকা মূল্যের একটি চুরি করা মোবাইল ফোন উদ্ধার করে।

ফেব্রুয়ারি, ২০২৪-এ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ যাত্রীদের জিনিসপত্র চুরির সাথে জড়িত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মূল্যবান জিনিসপত্র সহ ধৃত ব্যক্তিদের জিআরপি-এর ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top