News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসের পর আয়করের নোটিশ সিপিআই-কে
Image

কংগ্রেসের পর আয়করের নোটিশ সিপিআই-কে

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি. স.) : লোকসভা নির্বাচনের আবহে কংগ্রেসের পর এবার আয়কর দফতর নোটিশ পাঠাল ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই)-কে৷ জানা গেছে, গত কয়েক বছরে ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় পুরানো প্যান কার্ড ব্যবহার করার জন্য ১১ কোটি টাকা বকেয়া মেটানোর জন্য সিপিআইকে আয়করের নোটিশ পাঠানো হয়েছে৷

সূত্রের খবর, পুরনো প্যান কার্ড ব্যবহার করায় অসঙ্গতির জন্য জরিমানা এবং সুদ বাবদ আইটি বিভাগকে বকেয়া টাকা দিতে বলা হয়েছে৷

উল্লেখ্য, এর আগে কংগ্রেস জানিয়েছিল যে, তাদেরও নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ৷ তাদের আগের বছরগুলির জন্য দাখিল করা ট্যাক্স রিটার্নে অসঙ্গতির জন্য ১৮০০ কোটি টাকারও বেশি বকেয়া দিতে বলা হয়েছে। বিরোধীদের অভিযোগ, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও তাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে লোকসভা নির্বাচনের ময়দানে বিরোধীদের পঙ্গু করার চেষ্টা হচ্ছে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top